আমরা আমাদের মাছ-মাংস জাতীয় সকল প্রকার পণ্য প্রতি কেজি হিসেবে মূল্য নির্ধারণ করি।
আমাদের বাছাই এর প্রক্রিয়া :
বাজারে গেলে আপনার যেভাবে সকল জিনিস বাছাই করে ক্রয় করার চেষ্টা করেন। আমরা আমাদের নির্দিষ্ট ব্যক্তির দ্বারা সেভাবেই সবথেকে ভালো জিনিসের মধ্যে থেকেও ভালো জিনিস আপনাদের জন্য বাছাই করে থাকি। সুতরাং আমাদের সকল প্রকার পণ্য আপনাদের জন্য স্বাস্থকর ও ভেজাল বিহীন নিরাপদ খাবার। তাই নিশ্চিন্তে আপনারা আমাদের সকল কিছু খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করতে পারেন।
হাঁসের বাছাই প্রক্রিয়া :
হাঁসের বাছাই এর ক্ষেত্রে আমাদের নির্ধারিত প্রতিনিধি গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে। তাদের কাছ থেকে হাঁস সংরক্ষণ করেন। সেই হাঁস বিক্রয়ের উদ্দেশ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আরেকটি জিনিস মনে রাখবেন আমাদের কোন হাঁস কোন প্রকার হাঁস ফার্মের ব্রিড করা হয় না। সুতরাং বাইরে থেকে আমাদের হাঁস বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বাহিরের বাজার দর এবং বাজার মূল্যের সাথে আমাদের মুরগির বাজার দর কখনোই একই হবে না। কারণ আমরা অত্যন্ত বাছাই করার মাধ্যমে অধিক পরিশ্রমের মাধ্যমে আপনাদের কাছে সবথেকে বেস্ট কোয়ালিটির ভালো হাঁস পৌঁছে দেই।
হাঁস পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রসেসিং :
সাধারণত বাজারে হাঁস পরিষ্কার করতে দিলে তারা যখন হাঁস জবাই করে সেটা যে হালাল প্রক্রিয়াতে সঠিকভাবে জবাই করা হয়েছে এর সঠিক কোন নিশ্চয়তা আমরা কেউই দিতে পারি না। তদ্রূপ তারা যখন হাঁসটাকে পরিষ্কার করে তো সেই পরিবেশ ও সম্পূর্ণ অস্বাস্থ্যকর অবস্থায় থাকে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা একটা ঝুঁকির মধ্যে থেকেই বাধ্যতার সহিত তাদের কাছ থেকে হাঁস সারভিং করে থাকি। উক্ত সকল বিষয়কে খেয়াল করে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে অতি যত্নের সাথে সকল প্রকার হাঁসকে জবাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি সম্পূর্ণ হালাল পরিবেশে সুতরাং আপনারা নিশ্চিন্তেই আমাদের হাঁসগুলোকে নিয়ে রান্না করে খেতে পারেন।আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও জবাই করা বাবদ প্রতি পিস হাঁস 100 টাকা করে মজুরি ধার্য করে থাকি।এবং আপনি যেভাবেই বলবেন আমরা সেভাবেই আপনার হাঁস পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রসেসিং করে দিব।
হাঁসের পুষ্টিগুণ উপকারিতা
শীতকালে হাঁসের মাংস খেতে সুস্বাদু হয়। এ সময় সবাই কমবেশি হাঁসের মাংস খায়। নানাভাবেই হাঁসের মাংস রান্না করা যায়।
হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস। এতে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লোবিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬ এবং থায়ামিন আছে। এ ছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন বি১২ এবং ম্যাগনেশিয়াম। চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরলও আছে।
১০০ গ্রাম মাংসে যা থাকে
মাংস ক্যালরি আমিষ শর্করা চর্বি ক্যালসিয়াম
হাঁস ১৩০ ২১.৬ ০.১ ৪.৮ ৪
তথ্যসূত্র : পুষ্টি ইনস্টিটিউিট, ঢাকা বিশ্ববিদ্যালয়
গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি। এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও রয়েছে। সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিংক, কপার, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম আছে। হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে। তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে। তা ছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড। এ ছাড়া হাঁসের মাংসে উচ্চখনিজ পদার্থ থাকায় গলাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যাদের উচ্চরক্ত চাপের সমস্যা আছে, তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো। আর খেলেও অল্প পরিমাণে। কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে।
top of page
৭৬০.০০৳Price
৭৬০.০০৳ per 1 Kilogram
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.
bottom of page

